জুনিয়র রিপোর্টার মোঃ সিফাত আহমেদ
৩১ আগস্ট ২০২৬, সোমবার রাতে নিজ কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল (রেজিঃ নং-বি-১৭৬৫) দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দিনাজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা জনি ও প্রচার সম্পাদক বাবু চৌধুরী উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
অ্যাডভোকেট ফিরোজ সরকার